ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/১১/২০২৪ ৮:০০ এএম , আপডেট: ০৪/১১/২০২৪ ১১:১৩ এএম
Oplus_131072

অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালীন সন্ত্রাসীদের হামলায় নিহত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার।

বীরত্বপূর্ণ অবদান রাখায় শহীদ তানজিমের স্মরণে রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নাম রাখা হয়েছে
‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।’

পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে, ‘শহীদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাঁথা ও সাহসিকতার ইতিহাস’ সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এই মহতি সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ লেফটেন্যান্ট তানজিমের সাহসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে উৎসাহিত হবে।’

২০১৮ সালে রামু সেনানিবাসে প্রতিষ্ঠিত এই কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ইতিমধ্যে নতুন নামে পরিবর্তিত হয়েছে এছাড়াও পরিবর্তন ঘটেছে লোগোতে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer