প্রকাশিত: ০৫/০৭/২০১৮ ৯:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৭ এএম

টেকনাফ প্রতিনিধি::

টেকনাফে ২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন এক কোটি বিশ লক্ষ টাকা মূল্যমানের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

বিজিবি সুত্রে জানা যায়, গত ৪ জুলাই রাত ৭ টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির নায়েক মো. মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে একটি টহলদল নিয়ে নয়াপাড়ায় গমন করে। চান্দুলী পাড়ায় একটি সুপারি বাগানে ইয়াবার চালান লুকিয়ে রাখার খবরে উক্ত সুপারি বাগানে তল্লাশী করে ঝোপের ভেতর কালো পলিথিন দ্বারা মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে। পরে তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১ কোটি ২০ লক্ষ টাকার ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer