প্রকাশিত: ১৬/০৪/২০১৭ ৬:৫০ এএম

আহমদ সাকিব সিনা, গ্রাজুয়েট ষ্টুডেন্ট ইউনিভার্সিটি অব মিন্নেসুটা, আমেরিকা থেকে::

সুদুর আমেরিকায়ও রব উঠেছে এসো হে বৈশাখ এসো এসো..। আমেরিকার ‘বাংলাদেশ ষ্টুডেন্ট এসোসিয়েশন’ আয়োজিত ‘পার্বন কার্নিভাল অব বাংলাদেশ’ শীর্ষক এক জমকালো অনুষ্টানের আয়োজন করা হয়। ইউনিভার্সিটি অব মিন্নেসুটার কফম্যান মেমোরিয়াল ইউনিয়নে আয়োজিত অনুষ্টান শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে।

আমেরিকার অন্যতম খ্যাতিসম্পন্ন মিন্নেসুটা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ৫ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন বাংলা নববর্ষের এই জমকালো অনুষ্টানে। এই অনুষ্টানে গান, নৃত্য, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো সহ ইত্যাদি কর্মসুচি ছিল। অনুষ্টানের এসব কর্মসুচিতে অংশগ্রহন করেন দেবআরতি, হাসিবুল, তাসকিন, কাজরি, সাদমান, আশফাকুল, আমিনুল, তাহমিদুল, সাঈফ, জাহিদ, মাহফুজ, রমি, সুদিপ্ত, অনিন্দ, ফাইজান, জামমেদ, তুশা, ওয়াহিদুর, প্রভাকর, ¯িœগ্ধ, রুদ্রাক্ষি, আদ্রিতা প্রমুখ। অনুষ্টানে ছবি প্রদর্শন সহ আরো অন্যান্য আয়োজনও ছিল।

অনুষ্টানে অংশগ্রহণকারি সবার জন্য দেশী-বিদেশী নানা খাবারেরও আয়োজন ছিল। আমেরিকার ‘বাংলাদেশ ষ্টুডেন্ট এসোসিয়েশন’ এর সভাপতি এবং পিএইচডি অধ্যয়নরত স্টুডেন্ট ইব্রাহিম আহমদ অনুষ্টানে বলেন-‘পরবাসে থেকেও বাঙ্গালী ও বাংলাদেশের মৃত্তিকার উৎসব পহেলা বৈশাখ আমরা সাড়ম্বরে উদযাপন করেছি। বাঙ্গালীর এই সেরা উৎসব বিশ্বপরাশক্তি আমেরিকার মানুষগুলোও ভালই উপভোগ করেছে। এরকম উৎসব আমাদের প্রত্যেক বাঙ্গালীদের হৃদয়ে অধিকতর দেশপ্রেম জাগ্রত করে।’

পাঠকের মতামত

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

মিয়ানমার ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‌‌‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ...

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...