প্রকাশিত: ১৯/০২/২০১৭ ৯:০৩ এএম

নিউজ ডেক্স::
বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশের একটি সীমান্ত গেট (এক নম্বর দরজা) খুলে দিয়েছে মিয়ানমার সরকার। বিষয়টি অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে মিয়ানমার জানিয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

গত বছরের ৯ অক্টোবর প্রথমে বাংলাদেশ ও পরে মিয়ানমার অনানুষ্ঠানিকভাবেই সীমান্ত বন্ধ করে দিয়েছিল। তবে মিয়ানমার সীমান্ত খুলে দিলেও বাংলাদেশ এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র।

এদিকে সীমান্ত দরজা খুলে দেওয়ায় মিয়ানমার থেকে অনেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। গত ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে নদীপথে একটি যাত্রীবোঝাই ট্রলার বাংলাদেশের টেকনাফে ঢোকার চেষ্টা করলে ট্রলারটিকে আটকে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ট্রলারের যাত্রীদের কাছেই বিজিবি প্রথম জানতে পারে, বাংলাদেশে প্রবেশের সীমান্ত খুলে দিয়েছে মিয়ানমার। কিন্তু বাংলাদেশ থেকে এ বিষয়ে সবুজ সংকেত না থাকায় তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি।

টেকনাফ ২ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বাংলাদেশে অনুপ্রবেশের সম্ভাব্য সব পথে নজরদারি জোরদার করা হয়েছে।

গত বছরের ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। ওই দিনই সীমান্ত দরজা বন্ধ করে দেয় দুই দেশ। এ ঘটনার প্রেক্ষিতে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer