প্রকাশিত: ২৬/০৮/২০১৯ ৯:১৫ পিএম
ফাইল ছবি

টেকনাফ প্রতিনিধি::

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের চার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (২৬ আগস্ট) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল জোমাদ্দার। তারা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করেনি বিজিবি।

মেজর শরীফুল জোমাদ্দার জানান, ‘রবিবার রাতে গোপন সংবাদের খবরে বিজিবির একটি দল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফনদীর তীরে অভিযান পরিচালনা করে। এসময় মিয়ানমারের চার নাগরিককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষে নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিজিবির কাছে আটক চার জনই মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সদস্য। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে ‘আপাতত কিছু বলা যাচ্ছে না’ বলে উল্লেখ করেন বিজিবির ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...