প্রকাশিত: ২০/১১/২০১৯ ৩:২৫ পিএম

যশোরের বেনাপোল ও দৌলতপুুর সীমান্ত থেকে তিন রোহিঙ্গা নারীসহ ৫৪ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে অবৈধভাবে একদল নারী ও পুরুষ পারাপারের চেষ্টা করছে। পরে বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় ৪৯ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করে। অন্যদিকে বেনাপোলের সাদিপুর থেকে তিন রোহিঙ্গা নারীসহ দুই দালালকে আটক করা হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণ: ১০ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) ...
Single Page Footer