প্রকাশিত: ০৪/০৯/২০১৯ ৭:৩৯ এএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম জিরো পয়েন্টের কাছাকাছি বাংলাদেশ-মায়ানমার সীমান্ত হতে পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের পা বিচ্ছিন্ন ও চোখ উপড়ানো একটি লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘুমধুম সীমান্তের তুয়াইংগা ঝিরি নামক স্থান থেকে ওই যুবকের ক্ষত-বিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, উদ্ধারকৃত মরদেহের শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন ও চোখ উপড়ে গেছে। বাংলাদেশ অংশেই এ যুবকের মরদেহ পড়েছিল। উদ্ধারকৃতের বয়স ৩০ থেকে ৩২ হতে হতে পারে বলে পুলিশের ধারণা। তবে সীমান্তে মিয়ানমার বাহিনীর আগে পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ জানান, রাত ১২ টার দিকে ঘুমধুম পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ময়নাতদন্তের জন্য একটি পা বিচ্ছিন্ন ও চোখ উপড়ানো ক্ষতবিক্ষত অজ্ঞাতনামা লাশ মর্গে এনেছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...