প্রকাশিত: ১৩/০৫/২০২২ ২:২৫ পিএম

মাথায় সিলিংফ্যান পড়ে আহত হয়েছেন বহুল আলোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রীর কপাল ফেটে গেছে। এ সংসদ সদস্যের কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী।

শুক্রবার দুপুরে তিনি জানান, শুনেছি বৃহস্পতিবার রাতে বাড়ির বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন ডা. মুরাদ হাসান। এ সময় সিলিংফ্যান মাথায় পড়ে গুরুতর আহত হন তিনি। এ খবরের কিছু পরেই হাসপাতালের একটি চিকিৎসক দল মুরাদ হাসানে বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

দুর্ঘটনার বিষয়ে মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাতে সিলিংফ্যান পড়ে মুরাদ হাসান এমপির কপাল ফেটে যায়। পরে সরিষাবাড়ী হাসপাতালে খবর দিলে চিকিৎসকের একটি দল তার বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেন। বর্তমানে এখন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

আলোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দীর্ঘদিন যাবৎ উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে অবস্থান করছেন।

নায়িকা মাহিয়া মাহির সঙ্গে আপত্তিকর কথোপকথনের একটি ভিডিও ফাঁসের ঘটনায় কিছু দিন আগে মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer