স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দরে গোলাম মোর্তজা
বদলির আদেশ অনুযায়ী স্ট্যান্ড রিলিজের সময়সীমা পার হলেও কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মো. গোলাম মোর্তজা ...

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের সহকর্মী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে করা মাদক মামলা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাবের তদন্ত দল।
বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের তদন্ত দল ঘটনাস্থল নিলিমা রিসোর্ট পরিদর্শনে যান। সেখানে সিনহা ও তার সহকর্মীদের ব্যবহৃত রুম পরিদর্শন করেন তদন্তকারী কর্মকর্তারা।
তদন্তকারী কর্মকর্তা বিমান চন্দ্র কর্মকার জানান, এই রিসোর্ট থেকে পুলিশের জব্দ করা আলামত ও ডিভাইস সমূহের পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। এবং মাদক মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শন বলে জানান তিনি।
এরআগে গত ৩১ জুলাই সিনহাকে নিহতের পর এই রিসোর্টে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে মদ উদ্ধার দেখিয়ে শিপ্রার নামে মাদক মামলা করে পুলিশ।
পাঠকের মতামত