প্রকাশিত: ০৯/০৬/২০২০ ৮:৪২ এএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় বিষয়টি মৌখিকভাবে জেনেছেন বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক।

এডিসি আবু বক্কর সারাবাংলাকে জানান, গত ৫ জুন সিএমপি কমিশনারের গায়ে জ্বর আসে। সেদিন থেকেই তিনি বাসায় আইসোলেশনে আছেন। পরদিন তার নমুনা সংগ্রহ করা হয়।

‘সন্ধ্যায় মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে, আমাদের কমিশনির স্যার করোনা পজিটিভ। ডক্যুমেন্ট এখনো পাইনি। সকালে পাব,’— বলেন আবু বক্কর।

সিএমপিতে প্রায় ১৫০ সদস্য করোনায় আক্রান্ত আছেন। মারা গেছেন তিন জন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...