প্রকাশিত: ২০/০৭/২০১৯ ৭:৩৯ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, বর্তমানে ভারতের মেঘালয় রাজ্যের সিলং এ অবস্থানরত সালাহউদ্দিন আহমদ ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসিনা আহমেদের কন্যা ডাঃ ফারমিস আহমদ ইকরা’র সাথে ইংল্যান্ডের নাগরিক ও লন্ডন সিটি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ব্যাংকার ফাহিম চৌধুরীর বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার ১৯ জুলাই রাত্রে ঢাকার গুলশানের অভিজাত হোটেল ওয়েস্টিনে এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়েতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মন্ঞ্জুর মোর্শেদ খান, মীর নাসির উদ্দিন, আমান উল্লাহ আমান, কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী, সি: সহ সভাপতি এ.টি.এম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সহ সভাপতি এনামুল হক, চকরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, মহেশখালী উপজেলা বিএনপি’র আহবায়ক আবু বকর ছিদ্দিক সহ উভয় পক্ষের অনেক ভিভিআইপি উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার আদি বাসিন্দা ও বর্তমানে সেনা আবাসিক এলাকার পুরাতন ডিওএইচএস-এ বসবাসরত অবসরপ্রাপ্ত উর্ধ্বতন সেনা কর্মকর্তার সন্তান হচ্ছেন-বর ফাহিম চৌধুরী। জনপ্রিয়তায় হ্যামিলনের বাঁশিওয়ালা ও উন্নয়নের ফেরিওয়ালা নামে পরিচিত সালাহউদ্দিন আহমদ ও এডভোকেট হাসিনা আহমদ দম্পতি’র ২ পুত্র ও ২ কন্যা সন্তানের গর্বিত জনক ও জননী। তাদের জ্যেষ্ঠ সন্তান সাঈদ ইব্রাহিম আহমেদ লন্ডন ইম্পেরিয়াল কলেজে ম্যাকানিক্যাল ইন্ঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসি করছেন, প্রথম কন্যা ফারমিস আহমেদ ইকরা (যাঁর বিয়ে হলো) মালয়েশিয়া ও লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞানে প্যাথলজির উপর স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। দ্বিতীয় কন্যা ফারিবা আহমেদ রায়দা কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিষয়ে স্নাতকে অধ্যায়নরত ও কনিষ্ঠ পুত্র সৈয়দ ইউসুফ আহমেদ কানাডার মেগ্রিন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অনার্সে অধ্যয়নরত।

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer