প্রকাশিত: ৩১/০৮/২০১৬ ১১:৪১ এএম

ডেস্ক রিপোর্ট ::

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে আজ বুধবার সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বুধবার সকালে রাজধানীর রাস্তায় প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা গেছে। তবে রাজধানীর নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, গুলিস্তান, শাহবাগ, কাওরানবাজার‍ ও বনানী এলাকায় সকালে হাল্কা যানজট দেখা গেছে।

এছাড়া দেশের কোথাও হরতালের সমর্থনে কোন মিছিল কিংবা পিকেটিং-এর খবর পাওয়া যায়নি। তবে হরতালের মধ্যে যাত্রী, শ্রমজীবী মানুষ, অফিসগামী কর্মব্যস্ত মানুষকে যার যার মতো গন্তব্যে ছুটতে দেখা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের রায়ের পর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এই হরতালের ডাক দেন।

বিবৃতিতে বলা হয়, সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক হত্যা করছে। সরকারের সেই ষড়যন্ত্রের শিকার মীর কাসেম আলী। একাত্তরের যুদ্ধাপরাধে কাসেমের জড়িত থাকার বিষয়টি আদালতে প্রমাণিত হলেও একে সরকারের ‘মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগ’ বলা হয়েছে বিবৃতিতে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বিবৃতিতে অভিযোগ করেন, ‘মীর কাসেম আলীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং তিনিসহ জামায়াতের আটক সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আমি আজ ৩১ আগস্ট বুধবার সারাদেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করছি।

অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস, হজযাত্রীদের বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...