উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ৯:০৪ পিএম , আপডেট: ২৭/০৯/২০২৪ ৯:০৬ পিএম

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নাশকতা মামলায় অভিযুক্ত জালাল আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের দাবি, জালাল আহমেদ উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ওরফে ‘ইয়াবা বদি’র মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফের লেঙ্গুরবিল এলাকা থেকে জালালকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের লেঙ্গুরবিল এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।

কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর জালাল আহমদকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাবের তথ্য মতে, জালাল আহমদের নামে হত্যাচেষ্টা, মানবপাচার, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমিদখল, অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer