প্রকাশিত: ১৪/০৮/২০১৮ ৭:১৬ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২৬ পিএম

বার্তা পরিবশেক
কক্সবাজার সাগর পাড়ের লাবণী পয়েন্টে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১৬ আগষ্ট পর্যন্ত। জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হচ্ছে এই প্রদর্শনী। সাগর পাড়ে এই প্রথম বারের মত ব্যতিক্রমধর্মী এমন প্রদর্শনীর আয়োজন করছে কক্সবাজার জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমানের নিজের তোলা ও সংগৃহীত শতাধিক ছবি নিয়েই আয়োজন করা হয়েছে প্রদর্শনীর। এসব ছবির মধ্যে অনেকগুলোই রয়েছে দুর্লভ ছবি। প্রদর্শনী নিয়ে আলোকচিত্র সাংবাদিক পাভেল রহমান বলেন-‘ সাগরের গর্জনের মতই বঙ্গবন্ধু গর্জে উঠেছিলেন পাকিস্তানীদের বিরুদ্ধে। সাগরের মতই ছিল তাঁর হ্রদয়।’ তিনি বলেন, কক্সবাজার জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটি জাতীয় শোক দিবসের এমন এক সময়ে প্রদর্শনী আয়োজনের ব্যবস্থা করে দিয়ে বেশ ভালই করেছে।

কক্সবাজারের জেলা প্রশাসক ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন এ প্রসঙ্গে বলেন, কক্সবাজারে রয়েছে জাতির জনকের অনেক স্মৃতি। কক্সবাজার সৈকতের রক্ষাকবচ হিসাবে পরিচিত ঝাউবিথীও জাতির জনকের স্মৃতিকে বহন করে চলেছে। এজন্য জাতির জনকের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশ্বের দীর্ঘতম সৈকত তীরকে তাঁর স্মৃতি প্রদর্শনীর জন্য বাছাই করে নেওয়া হয়েছে। সৈকতের লাবনী পয়েন্টে সার্বক্ষনিক সময় ধরে প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer