ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২৩ ১০:৪৮ এএম

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে শোকের পোস্ট দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পুলিশের পরিদর্শক খাইরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে তাকে বদলি করা হয়। খাইরুল আরএমপির প্রসিকিউশন বিভাগে কোর্ট পুলিশ পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৪ আগস্ট সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই দিন রাতেই পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম শোক জানিয়ে তার ফেসবুক আইডিতে পোস্ট দেন। তিনি লেখেন, কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।

পুলিশ পরিদর্শক খাইরুল ইসলামের পোস্টটি নজরে আসার পর আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বিষয়টি তদন্তের নির্দেশ দেন সাইবার ক্রাইম ইউনিটকে। তদন্তে সইবার ইউনিট নিশ্চিত হয় তার আইডি থেকে পোস্টটি প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরেই এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করে। তিনি এমন পোস্ট দিয়ে অসদাচরণ করায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি পুলিশ বিভাগে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। এ ধরনের পোস্ট শৃঙ্খলা পরিপন্থী ও সরকারবিরোধী। তাই বুধবারই পুলিশ সদর দপ্তরকে এ বিষয়টি অবহিত করা হয়। এরপরই তাকে পুলিশ সদর দপ্তর থেকে শাস্তিমূলক বদলির আদেশ জারি করা হয়।

আরএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিজয় বসাক জানান, সামাজিকমাধ্যমে পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম কর্তৃক পোস্ট দেওয়ার ঘটনাটি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছিল। এরপর সেখান থেকেই তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম বলেন, আমি সরল মনে পোস্টটি দিয়েছিলাম। পরে বুঝতে পারি, সেটি দেওয়া ঠিক হয়নি। কিছু সময় পর আমি পোস্টটি ডিলিট করে দিই। বদলির বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

বিডি২৪লাইভ ডট কম

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer