প্রকাশিত: ০২/০৬/২০২০ ৯:০৭ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক, কক্সবাজার ভিশন ডটকমের সম্পাদক ও প্রকাশক আনছার হোসেনের করোনা পজিটিভ হয়েছে।

মঙ্গলবার (২ জুন) কক্সবাজার মেডিকেলের ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে তার করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি আনছার হোসেন নিজেই নিশ্চিত করেছেন।

গত কয়েক দিন ধরে তার জ্বর, কাশি, গলাব্যাথা দেখা দিলে ৩১ মে স্যাম্পল জমা দেন। আজ ফলাফল পজিটিভ হয়েছে।

দ্রুত সুস্থ হতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

আনছার হোসেন কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের মধ্যম নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা। তিনি দৈনিক সৈকত পত্রিকার নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধানের দায়িত্বে আছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...