উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১০/২০২২ ৯:১৪ এএম

আগামী জাতীয় নির্বাচন ঘিরে সহিংসতা এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপে সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। গতকাল শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গোয়েন লুইস বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যতবেশি সংলাপ হবে, সংঘাত ততই কমে আসবে। নির্বাচনী সহিংসতা এড়াতে দরকার রাজনৈতিক সংলাপ।

তাই এটি আয়োজনে সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। তবে সিদ্ধান্ত জনগণের। তিনি রাজনৈতিক দলগুলোকে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

আগামী নির্বাচন পর্যবেক্ষণে জাতিসংঘের কোনো প্রতিনিধি দল বাংলাদেশে আসবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত সামনের নির্বাচন পর্যবেক্ষণে আমাদের ম্যান্ডেট নেই। কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন কিছু চাওয়া হয়নি। মনে রাখতে হবে, নির্দিষ্ট ইস্যু কিংবা পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের সম্মতিতে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। বিরোধী দল চাইলে হবে না, সরকার চাইলে প্রতিনিধি আসতে পারে।

সর্বশেষ ২০১৩ সালে জাতিসংঘের পক্ষ থেকে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করতে এসেছিলেন সংস্থাটির তৎকালীন সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ নির্বাচন

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer