প্রকাশিত: ২৩/০৫/২০১৭ ৮:৪৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
জ্যৈষ্ঠের শুরুতেই অসহনীয় গরমে রাজধানীসহ সারা দেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত। তবে বৃষ্টির জন্য জনজীবনে অপেক্ষা থাকলেও সহসা বৃষ্টি হচ্ছে না। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার (২২মে) সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রের্কড হয়েছে যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ২১ মে রবিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহিনুল বলেন, দেশের কয়েকটি অঞ্চল ছাড়া ৩-৪ দিনের মধ্যে কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আগামী আরও তিন-চারদিন তাপমাত্রা এমন থাকবে। বৃষ্টি হলে ধীরে ধীরে তাপমাত্রা কমে আসবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এটা এ সময়ের স্বাভাবিক তাপমাত্রা। জ্যৈষ্ঠ মাসে এর চেয়েও বেশি গরম অনুভূত হয়। এবারের চৈত্র-বৈশাখে ঝড়-বৃষ্টি বেশি থাকায় হুট করে গরমটা বেশি মনে হচ্ছে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল বলেন, রাজশাহী, রংপুর,সিলেট, ময়মনসিংহের কিছু এলাকায় স্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চাঁদপুর, মাইজদী কোর্ট, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে, চলমান অসহনীয় দাবদাহে নগরবাসীর প্রাণ ওষ্ঠাগত। সোমবার সকালে বিভিন্ন রাস্তায় জ্যামের কারণে সেই গরম আরও এক ধাপ বেড়ে গেছে। নিউরো মেডিসিনের চিকিৎসক গোবিন্দ বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হঠাৎ গরম ও দাবদাহের কারণে মাথা ব্যাথা, বমি বমি ভাব বেড়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়।’ এসব থেকে মুক্তি পেতে ঘন ঘন তরল ও হালকা খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer