প্রকাশিত: ০৪/০২/২০১৭ ১০:০২ পিএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে বন বিভাগ অভিযান চালিয়ে পাহাড় কাটার সরঞ্জাম উদ্ধার করেছেন। এঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বন বিভাগ সুত্র জানায়, ৪ ফেব্রুয়ারী শনিবার সকাল ৬টা-১০টা পর্যন্ত টেকনাফ রেঞ্জের আওতাধীন হ্নীলা বিটের অধীন মৌলভীবাজার আলী আকবরপাড়াস্থ বন বিভাগের মালিকানাধীন “করইল্ল্যা মোরায়” অভিযান চালিয়ে পাহাড় কাটার বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। রেঞ্জ কর্মকর্তার প্রতিনিধি ও বিট কর্মকর্তার নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়। বিট কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় নুরুল আমিন, জামাল হোছান, ছাবের আহমদ, নুরুল আলম, ও ইব্রাহীমের নেতৃত্বে একটি সিন্ডিকেট পাহাড় কেটে টলী দিয়ে বিভিন্ন এলাকায় মাটি পাচার করে আসছিল। পাহাড়ীয় মাটি বিক্রি করছেন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সময় অভিযান চালালে তারা বনবিভাগের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি হুমকি ধমকি প্রদান করেছেন জানিয়ে বিট কর্মকর্তা আরো বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজকে সাড়াশি অভিযানটি পরিচালনা করা হয়। সহাকরী বন সংরক্ষক(এসিএফ) মো: সরওয়ার আলম জানান, পাহাড় কাটছে সংবাদের ভিত্তিতে বনবিভাগের লোকজন ভোরে অভিযান চালিয়ে আলমত জব্দ করেছেন। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে এই কর্মকর্তা আরো জানান, পাহাড় কাটায় জড়িত যেই হউক না কেন তাকে কিছুতেই ছাড় দেওয়া হবে না।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer