প্রকাশিত: ১০/০৯/২০১৮ ২:০৭ পিএম

টেকনাফ প্রতিনিধি::
কক্সবাজারে টেকনাফের সমুদ্র সৈকত থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এসময় কেউ অাটক করা যায়নি।

সোমবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরিঘাটের সমুদ্র সৈকত থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লম্বরিঘাটের সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।ইয়াবা পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা।

উদ্ধারকৃত ইয়াবা কোস্টগার্ড কার্যালয়ে জমা রাখা হয়েছে। পরে সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer