ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০১/২০২৫ ১০:১০ এএম
ফাইল ছবি

সমুদ্র পথে মালয়েশিয়া প্রবেশের সময় বহনকারী দুটি নৌকাসহ অন্তত ৩০০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। দি সান ডেইলির খবরে বলা হয়, শনিবার (৪ জানুয়ারি), মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) লাংকাউইয়ের পুলাউ রেবাকের দক্ষিণ-পশ্চিম উপকূলে অনথিভুক্ত অন্তত ৩০০ মিয়ানমারের নাগরিকদের বহনকারী দুটি নৌকা আটক করেছে।

এর মহাপরিচালক অ্যাডমিরাল দাতুক মোহম্মদ রোসলি আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, নৌকাগুলো বিকেল ৪টা ১৬ মিনিটে উপকূলে অবস্থান করছিল, পর্যাপ্ত খাবার ও পানি ছিল না। নৌকায় থাকা যাত্রীরা ক্লান্ত হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদের খাদ্য ও পানীয় জল সহায়তা করা হয়।

পরিচালক বলছেন, তারা নৌকাগুলির গতিবিধি সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য থাই এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

মোহাম্মদ রোসলি সামুদ্রিক সম্প্রদায়কে সতর্ক থাকার এবং জরুরী হটলাইন ৯৯৯ বা ল্যাংকাউই মেরিটাইম রেসকিউ সাব সেন্টার (এমআরএসসি) ০৪-৯৬৬২৭৫০ বা ০১১-৫৮৯২৫৮৬৮-এর মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করার জন্য আহ্বান জানিয়েছেন।

মোহম্মদ রোসলি বলেছেন, এমএমইএ অপারেশন গার্ড সক্রিয় করেছে এবং অন্যান্য অনথিভুক্ত মিয়ানমারের নাগরিকদের ল্যাংকাউই যাচ্ছে বলে ট্র্যাক করার জন্য টহল জোরদার করেছে।

এর আগে, ২ জানুয়ারি, ভোর ৩টা ২৫ মিনিটে ল্যাংকাউইয়ের পান্তাই তেলুক ইউ বিচ এলাকা থেকে ১৯৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এরপর টহল জোরদারের মাধ্যমে লাংকাউইয়ের পুলাউ রেবাকের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে অনথিভুক্ত অন্তত ৩০০ মিয়ানমারের নাগরিকদের বহনকারী দুটি নৌকা ও আটক করা হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...