প্রকাশিত: ২৬/০৩/২০১৭ ৭:৩৪ পিএম

নিউজ ডেস্ক::
দেশের সবগুলো জেলার পুলিশ সুপারকে (এসপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ জারি করেছে পুলিশ সদর দপ্তর। গতকাল শনিবার রাতে এ নির্দেশনা জারি করা হয়।

পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (মিডিয়া) এ কে এম শহিদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের ৬৪টি জেলার পুলিশকে নির্দেশনা পাঠানো হয়েছে। নিজেদের ও জনগণের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া জঙ্গিরা যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

গতকাল শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গিবাদবিরোধী অভিযানে দুজন পুলিশ সদস্যসহ মোট ছয়জন নিহত হন। আহত হন আরও অনেকে। এরপরই এসপিদের প্রতি এ নির্দেশনা জারি করা হয়।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer