প্রকাশিত: ০১/১০/২০১৮ ১১:২২ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের যত অর্জন তা সব বাংলাদেশের জনগণের দান, তারা সুযোগ দিয়েছে বলেই সাফল্য আসছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে গণভবনে আওয়ামী লীগের সংবর্ধনায় একথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর পিছিয়ে যাওয়া বাংলাদেশ আজ সম্মান ফিরে পেয়েছে।

ভোটের অধিকার কেবল আওয়ামী লীগই প্রতিষ্ঠা করতে পেরেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রতিপক্ষকে সবসময় শক্তিশালী মনে করতে হবে। দলের সাফল সব জায়গায় তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সফরে, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এসময়, দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, মন্ত্রিসভার সদস্য, ভারতীয় হাইকমিশনারসহ অন্যান্যরা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। অধিবেশনে রোহিঙ্গা সংকট, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া সাইডলাইনের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি বৈশ্বিক নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer