প্রকাশিত: ৩০/০৯/২০১৮ ৯:৪০ পিএম

আগামী নির্বাচনে জয়ের জন্য প্রচার চালাতে নেতা-কর্মীদের সবাইকে ফেসবুক অ্যাকাউন্ট খোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কোনো বিকল্প নেই। নির্বাচনে জয়ের বড় হাতিয়ার হলো প্রচার।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রচারের জন্য আপনারা সবাই ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন। সেখানে সরকারের উন্নয়নের কথা তুলে ধরুন।

বিএনপি-জামায়াত এখনও বাংলাদেশকে পূর্ব পাকিস্তান মনে করে- এমন মন্তব্যও করেছেন এইচ টি ইমাম।

তিনি বলেন, বিএনপি-জামায়াত এখনো বাংলাদেশে পাকিস্তানের ছায়া দেখতে চায়। তারা এখনো বাংলাদেশকে পূর্ব পাকিস্তান মনে করে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

নির্বাচনে জয়ের জন্য ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কিছুতেই আর অগ্নি সন্ত্রাসের আর হাওয়া ভবনের বাংলাদেশে ফিরে যেতে পারি না।’

কেউ যাতে কোনো ধর্মের ওপর আঘাত করতে না পারে সেদিকে নেতা-কর্মীদের সচেষ্ট থাকারও আহ্বান জানিয়েছেন এইচ টি ইমাম।

চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।

সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শামসুল হক চৌধুরী, সাবিহা নাহার বেগম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন।

সারাবাংলা

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer