প্রকাশিত: ২৪/০৭/২০১৮ ১:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৯ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেছেন, সন্ত্রাস ও মাদক বন্ধে কোন দল দেখবেন না। কেউ যদি বাধা দেয় তাহলে সরাসরি অামার সঙ্গে যোগাযোগ করবেন। অাপনারা জনগণের সেবক। জনগণের পয়সায় অাপনাদের বেতন হয়। তাদের জন্য কাজ করবেন। একটি সরকার টানা দুইবার দায়িত্ব পালন করলে দেশের যে উন্নয়ন হয় অাওয়ামী লীগ সরকার তার উৎকৃষ্ট প্রমাণ।

অাজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা ও সামাজিক উন্নয়নে বেশি গুরুত্ব দিতে হবে। অামাদের দেশে ছোট ছোট জমি চাষ করার চাইতে কিভাবে জমি বড় করে সমবায়ভিত্তিক চাষাবাদ করা যায় তা দেখতে হবে। এছাড়া কৃষি প্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্ব দিতে হবে। এটা হলে বাংলাদেশের কৃষিপণ্য যেমন বিদেশে মার্কেট পাবে তেমনি দেশেও বিক্রি করতে পারবো।

তিনি বলেন, বাংলাদেশকে আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম অায়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই। এজন্য সকলকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত অারা সাদেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব মো. নজিবুর রহমান ও মন্ত্রিপরিষদ সচিব শফিউল অালম। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমান, জেলা প্রশাসকদের পক্ষ থেকে চুযাডাঙ্গার জেলা প্রশাসক জিয়া উদ্দিন অাহমেদ, মুন্সিড়ঞ্জের জেলা প্রশাসক বেগম শায়লা ফারজানা ও নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান বক্তব্য রাখেন।

সম্মেলনে বিভিন্ন জেলা-উপজেলায় জেলা প্রশাসকদের কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer