ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৮/২০২৬ ১২:১১ পিএম

জামালপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম সামিউল হক নামে এক বিচারকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে উপজেলার লাহেড়িকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিচারক এ কে এম সামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিছরাকান্দা এলাকার সাবেক পরিকল্পনা সচিব এ কে এম ফজলুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কর্মস্থল জামালপুরে ফিরছিলেন সিভিল জজ এ কে এম সামিউল হক। ভোরে লাহেড়িকান্দা বাজারে দাঁড়িয়ে থাকা একটি রড বোঝাই ট্রাকের পিছনে ধক্কা দেয় তাকে বহনকারী প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে বিচারকের মরদেহ উদ্ধার করে। এ সময় আহত চালককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।সংবাদ প্রতিবেদন

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় সিভিল জজ এ কে এম সামিউল হকের মরদেহ উদ্ধার করা হয়। আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer