প্রকাশিত: ০৩/০৪/২০২০ ৬:৫৩ পিএম

করোনার সংক্রমণ রোধে বার বার হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা হয়েছে, হাত থেকেই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি। তাই রংপুরে নিয়ম অনুযায়ী হাত ধোয়া শেখানোর কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর সিটি বাজারের সাধারণ লোকজনকে হাত ধোয়ার নিয়ম শেখাতে দেখা যায় এক সেনা কর্মকর্তাকে।

জানা যায়, নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে ও ঘনবসতি পূর্ণ এলাকাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি লোকজনকে সঠিক নিয়মে হাত ধুতে উদ্বুদ্ধ করছেন সেনা সদস্যরা। প্রতিদিনের মতো শুক্রবারও সড়কে জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছে সেনাবাহিনী। রাস্তায় বের হওয়া লোকদের অহেতুক ঘোরাফেরা না করতে নিষেধ করেন।

এব্যাপারে ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এর লে. কর্নেল তারিকুল আলম জানান, সেনাবাহিনী করোনা রোধে জনগণকে সঙ্গরোধ ও নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলতে উদ্বুদ্ধ করছে। পাশাপাশি বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন তদারকিতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সেই সাথে সড়কে বের হওয়া সাধারণ লোকদের হাত ধোয়া ও মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম শেখানোর কাজটিও করছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, ৬৬ পদাতিক ডিভিশনের ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন সদস্যরা সড়কে সড়কে জীবাণুমুক্তকরণ কর্মসূচীর আওতায় স্প্রে ছিটানো এবং অস্থায়ী হ্যান্ড ওয়াশ কর্ণারে হাত ধোয়া শেখাচ্ছেন।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...