প্রকাশিত: ১৯/০৭/২০১৬ ৬:৪১ এএম
buddhas-5-disciplesনিজস্ব প্রতিবেদক::

আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা। বৌদ্ধদের অন্যতম পুণ্য তিথি এ দিন। এই পূর্ণিমা তিথিতে রাজকুমার সিদ্ধার্থের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ, সারানাথের ঋষি পতন মৃগদাবে পঞ্চবর্গীয় ভিুদের কাছে মহামতি বুদ্ধের ধর্মচক্র প্রবর্তনসূত্র দেশনা হয়েছিল। একই তিথিতে শ্রাবস্তীর গন্ডম্ব বৃক্ষমূলে প্রতিহার্য ঋষি প্রদর্শন, মাতৃদেবীকে ধর্মদেশনার জন্য তুষিতস্বর্গে গমন এবং ভিুদের ত্রৈমাসিক বর্ষাবাস আরম্ভও হয় এ দিন।
এ পূর্ণিমা তিথিতে বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা বিহারে (প্যাগোডা) গিয়ে বুদ্ধকে প্রার্থনার মধ্য দিয়ে শীলে অধিষ্ঠিত হবেন। আজ থেকে তিন মাসব্যাপী বর্ষাবাস পালনের মাধ্যমে প্রতিটি বিহারের বৌদ্ধভিুরা শীলে অধিষ্ঠিত হয়ে একই বিহারে অবস্থান করবেন। বর্ষাবাস শেষে ভিুরা ধর্মপ্রচারে বেরিয়ে পড়বেন। এরপর প্রতিটি বিহারে অনুষ্ঠিত হবে কঠিন চীবর দান।
আষাঢ়ী পূর্ণিমাকে ঘিরে দেশ-বিদেশের প্রতিটি বৌদ্ধবিহার বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকে। মহাসাড়ম্বরে রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহার, উত্তরা বৌদ্ধ মহাবিহার, আশুলিয়া বৌধিজ্ঞান ভাবনা কেন্দ্র, মিরপুর শাক্যমুনি বৌদ্ধবিহার, নারায়ণগঞ্জ বৌদ্ধবিহার, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী, নওগাঁ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হবে।
এর অংশ হিসেবে রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ভোর ৫টায় সুত্র পাঠ, বুদ্ধ পূজা ও সমবেত বন্দনা (প্রার্থনা) অনুষ্ঠিত হবে। সকাল ১০ সমবেত বুদ্ধ পূজা, গৃহী উপাসক-উপাসিকা তথা সাধারণ গৃহীরা অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ করবেন। বেলা ৩টায় আষাঢ়ী পূর্ণিমা শীর্ষক আলোচনা সভা, বিদর্শন ভাবনা এবং সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বলন, রাত ৮টায় বৌদ্ধ কীর্তন অনুষ্ঠিত হবে। –

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...