প্রকাশিত: ১৭/০২/২০১৭ ৩:৪১ পিএম

শাহেদ মিজান ;;
কক্সবাজারের কলাতলির কাটা পাহাড় এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের মাঝে বন্দুক যুদ্ধে দেশের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহম্মদ প্রকাশ হাজী মফিজ নিহত হয়েছে। আজ ভোরে কলাতলির কাটা পাহাড় এলাকা থেকে পুলিশ তার গুলিবিদ্ধ মৃত দেহ উদ্ধার করে। এই সময় ২৮০০ পিস ইয়বা, বন্ধুক ও গুলি উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন কলাতলির কাটা পাহাড়ে ভোরে ২ পক্ষের গুলাগুলির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এই সময় তারা গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকে দেখে। ঘটনারস্থলে ২৮০০ পিস ইয়াবা, একটি দেশিয় বন্দুক ও কার্টুজ উদ্ধার করে। পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিটিকে উদ্ধার করে কক্সবাজার সদর থানা আনলে চিকিসকরা তাকে মৃত ঘোষনা করে।

নিহত ব্যাক্তি দেশের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহম্মদ প্রকাশ হাজী মফিজ বলে জানাগেছে। মফিজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইয়াবা পাচারের ৬টি মামলা রয়েছে।

পাঠকের মতামত

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer