প্রকাশিত: ২০/১০/২০১৮ ৭:৫৭ এএম

এ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এলিস ওয়েলস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপপ্রধান সহকারী সচিব ওয়েলস ২০-২৩ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। এ সময় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। তাছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের বিষয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও মিলিত হওয়ার কথা রয়েছে তার।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ‘দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নিরাপদ ও পারস্পারিক যোগাযোগে সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে প্রয়োজনীয় যৌথ উদ্যোগের বিষয়ে তিনি বাংলাদেশে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।’আগামী ২১ অক্টোবর ওয়েলসের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার কথা, যেখানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাস করে। এরা মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর হাতে জাতিগত নির্মূলের শিকার।

কক্সবাজারে ওয়েলস জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ক্ষতিগ্রস্তদের হাত পর্যন্ত সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। এ সফরকালে ওয়েলস আশ্রিত রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যহত রাখা এবং অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করবেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer