প্রকাশিত: ১৯/১২/২০১৬ ৮:২৬ পিএম

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীরা বেশি ইয়াবা সেবন করে বলে দাবি করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) নজরুল ইসলাম শিকদার। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নজরুল ইসলাম জানান, শ্রেনী ভেদে মাদক গ্রহন ভিন্ন হয়ে থাকে। এদের মধ্যে শ্রমিক শ্রেনী সেবন করে গাঁজা। কম বয়সীরা ইয়াবা সেবন করেন। আর প্রাপ্ত বয়স্করা মদ পান করেন। কোন পথে ইয়াবা আসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম জানান, ইয়াবা আসে মিয়ানমার হয়ে। আর ইয়াবা আসার নতুন রুট হচ্ছে ভারত। এ সময় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদ বলেন, ইয়াবা সেবন গত বছরের তুলনায় বেড়েছে। এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও উদ্ধার তৎপরতায় আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, দেশে ভিন্ন নামে ফেনসিডিল প্রবেশ করছে। আমরা ল্যাবে পরীক্ষা করে দেখেছি আইকোনিক, কোডেক্স, কোডোকোক ও পাববোকোক এসব নাম ব্যবহার করে ফেনসিডিল দেশে আসছে। সম্মেলনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো এর ডেপুটি ডিরেক্টর মুকুল জয়তি চাকমাসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– See more at: https://www.dailyjanakantha.com/details/article/237129/%E2%80%98%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80-%E0%A6%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87%E2%80%99#sthash.2ekbUw2n.dpuf

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...