প্রকাশিত: ৩০/০৩/২০১৭ ৮:২৮ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উইমেন অব কারেজ পুরস্কার পেলেন বাংলাদেশি তরুণী শারমিন আখতার। বাল্য বিবাহে বাধ্য করতে পরিবারের প্রচেষ্টাকে রুখে দিয়ে তিনি এ পুরস্কারে ভূষিত হলেন। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত থেকে পুরস্কার নেন শারমিন আখতার। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রটারি থমাস শ্যানোন।

সারা বিশ্বে শান্তি ন্যায় বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের পক্ষে কাজ করার স্বীকৃতি হিসাবে ১৩ জন নারীকে এবার এ পুরস্কার দেয়া হয়। পুরস্কার দেয়ার সময় বক্তব্যে মেলানিয়া ট্রাম্প বলেন, এখানে যারা আমার সঙ্গে এই মঞ্চে রয়েছেন তাঁরা সবাই তাঁদের অধিকার প্রতিষ্ঠার জন্যে লড়েছেন; লড়েছেন অন্যের অধিকারের জন্যেও।

জানা যায়, ২০০৭ সাল থেকে এই উইমেন অব কারেজ পুরস্কার শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের ৬০টি দেশের ১০০ নারীকে এ পুরস্কার দেওয়া হল। বাল্য বিবাহের বিপক্ষে অবস্থানকারী এই পুরস্কার পাওয়া বাংলাদেশের শারমিন আখতার রাজাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। লেখাপড়া শিখে শারমিন আইনজীবি হতে চায়।

বিডি প্রতিদিন

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer