প্রকাশিত: ০৬/১০/২০২০ ৯:২৭ এএম

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে কক্সবাজার কার্যালয়ে যোগদান করলেন শাহ রেজওয়ান হায়াত। গতকাল রোববার সকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কক্সবাজার কার্যালয়ে এসে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু দ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে শাহ রেওয়ান হায়াত কক্সবাজার কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেছেন। প্রথম দিন তিনি অফিসের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এরপর তিনি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
উল্লেখ্য গত ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাবেক শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মাহবুব আলম তালুকদারকে পরিকল্পনা বিভাগের যুগ্মসচিব হিসেবে বদলী করা হয়।
একইদিন একই মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে যুগ্মসচিব ও রোহিঙ্গা সেলের প্রধান শাহ রেজওয়ান হায়াতকে নতুন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়।

নতুন আরআরআরসি শাহ রেজওয়ান হায়াত গত ২৬ সেপ্টেম্বর সরকারের অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা।
গত বছরের সেপ্টেম্বরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) হিসেবে কক্সবাজারে যোগদান করেন মো. মাহবুব আলম তালুকদার। এক বছরের মাথায় তাকে বদলি করা হলো।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer