প্রকাশিত: ০৪/০৭/২০১৮ ৯:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১১ এএম

লামা (বান্দরবান) সংবাদদাতা :  বান্দরবানের লামা উপজেলায় সরই ইউনিয়নের কালাইয়া পাড়া নামক স্থানে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকা কালাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে। টানা দু দিনের ভারিবর্ষণে হঠাৎ করে পাহাড় ধসে পড়ে এ দূর্ঘটনা ঘটে।

এতে মাইন উদ্দীনের ছেলে মোঃ হানিফ (৩৫), ও তার স্ত্রী রেজিয়া বেগম (২৫), তাদের কন্যা শিশু হালিমা আক্তার (৩) ঘটনা স্থলে পাহাড়ের মাটি চাপায় নিহত হয়।

উল্লেখ্য, গত রবিবার থেকে টানা বৃষ্টিপাত শুরু হলে মঙ্গলবার দুপুরে পাহাড়ের মাটি তাদের কাঁচা মাটির গুদাম ঘরের উপর চাপা দেয়। এসময় তারা বাড়ির ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলো বলে জানায় স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে কালাইয়া পাড়ার স্থানীয় আবুল কাশেম ও দেলোয়ার হোসেন নিহতদের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে সরই পুলিশফাড়ির উপ-পরিদর্শক আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে উদ্ধারের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানান। সরই ইউপি চেয়ারম্যান ফরিদূল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্গম পাহাড়ী  অঞ্চল হওয়ায় ঘটনাস্থল পৌছতে একটু বিলম্ব হলেও স্থানীয়দের সহযোগীতায় নিহতদের লাশ উদ্ধার করা হয়। পাহাড় ধসে নিহতের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জন্নাত রুমী ও পলিশ পরিদর্শক আপ্পেলা রাজু নাহা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ দাফনের উদ্যোগ নেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer