প্রকাশিত: ২৯/০৯/২০১৮ ৩:১৬ পিএম

চট্টগ্রাম: নগরের বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকা থেকে ২৯ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় একটি লবণবাহী ট্রাকও জব্দ করা হয়।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নিমতলা বিশ্বরোডে ফায়ার স্টেশনের সামনে থেকে এলাকা তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

আটক দুইজন হলেন-রাজশাহী জেলার ছোট বনগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে মো. ফারুক (৩২) ও সুজানগর এলাকার মো. সানোয়ার হোসেনের ছেলে মো. সিরাজুল ইসলাম (২৬)।

মো. মাশকুর রহমান জানান, গোপন সূ্ত্রে খবর পেয়ে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাবের একটি দল নিমতলা বিশ্বরোডে ফায়ার স্টেশনের সামনে থেকে নগরের সীবিচ থেকে ঢাকাগামী একটি লবণবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫৬৪২) আটক করেন। পরে ট্রাকে তল্লাশী চালিয়ে মোট ২৯ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। এ সময় মো. ফারুক ও মো. সিরাজুল ইসলাম নামে দুইজনকে আটক করা হয়

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer