প্রকাশিত: ১৪/০৬/২০১৭ ১০:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৩ পিএম

ডেস্ক রিপোর্ট ::
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গ্রেনফেল টাওয়ার নামে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে কাজ করছেন লন্ডন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের পশ্চিম অঞ্চলের ল্যাটিমার রোড এলাকার ওই ভবনে আগুন লাগে। এ সময় ভবনটির ভেতর থেকে আটকেপড়া বাসিন্দাদের আর্তনাদ ভেসে আসছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শেষ পর্যন্ত এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনের দ্বিতীয় থেকে ২৭ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪০টি ইঞ্জিন ও ২০০ কর্মী কাজ করছেন।
ফাবিও ববলার নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ভবনের বাসিন্দারা জানালার কাছে এসে সাহায্য চেয়ে চিৎকার করছেন। সময় বাড়ার সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বাড়তে থাকে মানুষের আর্তনাদ। গ্রেনফেল টাওয়ারে এমনটি হচ্ছে, তা বিশ্বাস করা যায় না।
এ বিষয়ে লন্ডন পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধারকাজ চলছে। কালো ধোঁয়া শরীরের ভেতরে ঢুকে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer