প্রকাশিত: ২০/০৫/২০১৮ ১০:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪২ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

ডেস্ক নিউজ : জঙ্গি দমনের পর এবার দেশ থেকে মাদক নির্মূলে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “আমরা যেমন জঙ্গিবাদকে দমন করেছি। আমরা অঙ্গীকার করেছি, এই মাদক থেকে দেশকে উদ্ধার করব।”

রোববার গণভবনে খুলনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শুভেচ্ছা জানাতে এলে একথা বলেন শেখ হাসিনা।

সমাজের বিভিন্ন স্তরে মাদক গেঁড়ে বসেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে।

সম্প্রতি বিভিন্ন স্থানে মাদক চক্রের বিরুদ্ধে বিভিন্ন বাহিনীর অভিযান দেখা যাচ্ছে।

শনিবার রাতে  ছয় জেলায় ছয়জন পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন; তাদের চারজনই মাদক বিক্রেতা বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।

গণভবনের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে, মাদকের বিরুদ্ধে অভিযান কিন্তু শুরু হয়ে গেছে।”

সম্প্রতি র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীসহ একাধিক অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

গণভবনের অনুষ্ঠানে তিনি বলেন, “মাদকের জন্য একেকটা পরিবার যে কষ্ট পায়, যেভাবে একেকটা পরিবার ধ্বংস হয়ে যায়…। কাজেই এবার মাদকের বিরুদ্ধে অভিযান।

“আমরা সমস্ত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং র‌্যাবকে আমরা বিশেষ দায়িত্ব দিয়েছি। যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কঠোর ব্যবস্থা নিচ্ছি।”

মাদকের প্রভাব তরুণদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পড়ছে। সম্প্রতি মাস মালিকদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, চালকরা আসক্ত হওয়ার সড়কে দুর্ঘটনাও বেড়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ছেলেমেয়ে লেখাপড়া শিখবে, সুন্দর জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। তারা কেন বিপথে গিয়ে নিজের জীবন ও পরিবারকে ধ্বংস করবে?”

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer