প্রকাশিত: ১৯/০৭/২০২১ ৮:১২ এএম

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রবিবার ১৮ জুলাই দুপুর সোয়া ৩টায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য জানান।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer