ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/১২/২০২৫ ৫:৩৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টানা ২২ বছর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

বৃহস্পতিবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তিনি উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমের কাছ থেকে মনোনয়নপত্র নিয়ে সাংবাদিকদের আনোয়ারী বলেন, ‘একটানা ২২ বছর দায়িত্বে ছিলাম, আমি আমার হোয়াইক্যংবাসীর প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে যে সম্মান দিয়েছেন তা অতুলনীয় এবং আমি ঋণী তাদের প্রতি, ইনশাআল্লাহ নতুন এই যাত্রায় অতীতের মতো তারা আমার পাশে থাকবেন।’

আবেগাপ্লুত আনোয়ারী বলেন, ‘হোয়াইক্যংবাসীর কল্যাণে যেভাবে কাজ করেছি ঠিক একই ভাবে আরও বৃহৎ পরিসরে উখিয়া ও টেকনাফের আপামর জনসাধারণের জন্য নিজেকে নিবেদিত করতে চাই, আমি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী।’

২০০৩ সালে প্রথমবার নির্বাচিত হয়ে টানা ৪ মেয়াদে ইউপি চেয়ারম্যান হিসেবে আনোয়ারী দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম তিনি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চার বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। তিনিও ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer