নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫/১২/২০২৫ ৭:৪৪ পিএম

সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন পর্যটক সংখ্যা দুই হাজারের মধ্যে সীমিত রাখতে বিশেষ ভ্রমণ পাস চালু করেছে সরকার। এ ব্যবস্থা ভেঙে অনেকদিন ধরে অসাধু চক্র টিকিট কালোবাজারি করে আসছিল। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফ জেটিতে এলসিটি কাজল জাহাজে অভিযান চালায় জেলা প্রশাসন। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

জানা যায়, টাঙ্গাইল থেকে আসা ২৫ জন পর্যটক বৈধ ভ্রমণ পাস ছাড়াই ‘হিলশা ট্যুরিজম’ গ্রুপের গাইড রিফাতুল হাসানের মাধ্যমে ভোরে কক্সবাজারে পৌঁছান। পরে অনিক নামের এক কালোবাজারির সহায়তায় এবং জাহাজ কর্মকর্তা রফিকের যোগসাজশে টিকিট ছাড়াই তাদের ভোর সাড়ে ৪টায় জাহাজে উঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে জাল টিকিট সরবরাহ করা হয়। টিকিট যাচাইয়ে সন্দেহ হলে ওই ২৫ জনকে শনাক্ত করা হয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৭ জনকে আটক করা হয়। তদন্তে পুরো চক্রের কার্যক্রম উদ্ঘাটিত হয়।

অভিযান শেষে এলসিটি কাজলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভুক্তভোগী যাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত রফিক ও শুভকে না পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় ভ্রমণ পাস জালিয়াতির বিরুদ্ধে অভিযান চলবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer