প্রকাশিত: ০৮/০৭/২০১৮ ৭:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০১ এএম

ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ জুলাই) দিবাগত রাত দু’টার দিকে। নিহতরা হলো– শহরের বাঘাযতীন সড়কের সাজ্জাদুর রহমান ও উদয়পুর এলাকার আব্দুল রাজ্জাক। এসময় র‌্যাবের দু’জন সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ঝিনাইদহে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, রাতে শহরের পবহাটি এলাকার একটি বাড়িতে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেল যোগে পালানোর সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। আধাঘণ্টা বন্দুকযুদ্ধ চলার পর ঘটনাস্থল থেকে সাজ্জাদুর রহমান ও আব্দুল রাজ্জাককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় গুলিতে র‌্যাবেরও দুই সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে দু’টি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেনসিডিল, ১৫২ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...