প্রকাশিত: ১৪/১০/২০১৭ ৪:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
টেকনাফে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ৫০লক্ষ টাকা মূল্যমানের ১০হাজার ইয়াবাসহ ১জনকে আটক করেছে।সুত্র জানায়,১৪ অক্টোবর সকালে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের আওতাধীন টেকনাফ অস্থায়ী র‌্যাব ক্যাম্পের একটি দল ১০হাজার ইয়াবাসহ আটক উত্তর জালিয়াপাড়ার মৃত আলী আহমদের পুত্র আনোয়ার হোছন (৫৫) কে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য,গত ১৩ অক্টোবর রাত ৮টায় টেকনাফ জালিয়াপাড়ার একটি চা দোকানে ইয়াবার চালান বেচা-কেনার খবর পেয়ে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযানে গেলে আনোয়ার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...