প্রকাশিত: ১২/০৫/২০১৭ ৯:১২ এএম
Single Page Top

উখিয়া নিউজ ডটকম: মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত মায়ো মিয়ান্ট থানকে তার সরকারের কাছে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার বার্তা পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার বঙ্গভবনে মিয়ানমারের রাষ্ট্রদূত বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ তার দেশের ভেতরে রোহিঙ্গা মুসলিমদের একের পর এক দলবদ্ধ আগমনের চাপ বহন করছে।’

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বলেন, বাংলাদেশ সর্বদা তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেয়। তিনি বলেন, দু’দেশের সম্পর্কের মূলে রয়েছে ভৌগোলিক নৈকট্য, বহু শতাব্দীর অভিন্ন ইতিহাস গাঁথা এবং সংস্কৃতি ও ঐতিহ্যের মিল।

রাষ্ট্রপতি বৈশ্বিক সন্ত্রাসবাদ সম্পর্কে বলেন, বাংলাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রশ্নে জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ সশস্ত্র গ্রুপ অথবা বিদ্রোহীদের কোনো প্রতিবেশীর বিরুদ্ধে তার মাটি ব্যবহার করতে দেবে না। আমরা জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং অপর দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অবিচল।’

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer