প্রকাশিত: ১৮/০৯/২০১৯ ৯:০৪ পিএম

চট্টগ্রামের ভারতীয় দূতাবাস এলাকা থেকে রোহিঙ্গা সন্দেহে ১৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সন্ধ্যায় খুলশী জাকির হোসেন রোডের ভারতীয় দূতাবাস এলাকা থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য লালদিঘীর পাড় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।

ডিবির পরিদর্শক রুহুল আমিন বলেন, “ভারতীয় দূতাবাসের আশেপাশে অবস্থান করার সময় সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়েছে। তারা রোহিঙ্গা কি না, এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

আটক ১৮ জন কিশোরগঞ্জ, সিলেট, নরসিংদীসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে ১৭ জনের কাছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

পরিদর্শক রুহুল আমিন বলেন, “চট্টগ্রামে কেন তারা এসেছে এবং কীজন্য ভারতীয় দূতাবাস এলাকায় অবস্থান করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

যাচাইয়ের জন্য তাদের পাসপোর্টগুলো সংশ্লিষ্ট থানা ও জাতীয় পরিচয়পত্রগুলো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা রুহুল আমিন বলেন, “আটক ব্যক্তিদের মধ্যে কেউ রোহিঙ্গা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অন্যদের ছেড়ে দেওয়া হবে।”

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে পুলিশের হাতে বাংলাদেশি পাসপোর্টসহ আটক হয় দুই ভাইসহ তিন রোহিঙ্গা যুবক। তারা তুরস্কের ভিসা নিতে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছিল বলে পুলিশ জানায়।বিডিনিউজ

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...