ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৪/২০২৫ ৯:২১ পিএম

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বাংলাদেশকে বিশেষ করে রোহিঙ্গা সংকটে অব্যাহত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাতকালে বাংলাদেশে ইউএনএইচসিআরের বিদায়ী প্রতিনিধি সুম্বুল রিজভী এই আশ্বাস দেন।

সাক্ষাতকালে পররাষ্ট্র সচিব বাংলাদেশে তার সফল মেয়াদের জন্য ইউএনএইচসিআর প্রতিনিধিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য তার প্রচেষ্টার প্রশংসা করেন।

পররাষ্ট্র সচিব কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাম্প্রতিক সফরের কথা স্মরণ করেন।

তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের দীর্ঘ সময় অবস্থানের ফলে স্থানীয় সম্প্রদায়ের ওপর নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন। এরমধ্যে মাদক চোরাচালান এবং মানব পাচারের মতো অপরাধের উত্থানও অন্তর্ভুক্ত।

জসীম পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান।

উভয় পক্ষ রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের ওপর আসন্ন উচ্চ-পর্যায়ের সম্মেলন নিয়েও তারা আলোচনা করেছেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...