প্রকাশিত: ১১/১১/২০১৭ ৭:৪৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন চীন, জাপান, জার্মানিসহ চার দেশের পররাষ্ট্রমন্ত্রী। সঙ্কট সমাধানে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে এসব সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাবেক কূটনৈতিক ও বিশ্লেষকরা। তারা বলছেন, আন্তর্জাতিক চাপের পাশাপাশি মিয়ানমারের ওপর আঞ্চলিক চাপও অব্যাহত রাখতে হবে বাংলাদেশকে।আগামী ২০ নভেম্বর মিয়ানমারের বসছে এশিয়া-ইউরোপ সামিটভুক্ত আসেম দেশগুলোর ১৩তম সম্মেলন। এতে অংশ নেয়ার আগেই রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ জানতে ঢাকায় আসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার আসবেন ১৮ নভেম্বর। পরদিন আসবেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। চার দেশের মন্ত্রীর ঢাকা সফরের কারণেই মিয়ানমারে যাওয়ার তারিখ পিছিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।নেপিদো সম্মেলনের আগে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে গুরুত্ব দিচ্ছেন সাবেক কূটনীতিকেরা।রোহিঙ্গাদের ফেরত দিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক প্লাটফর্মেও বাংলাদেশকে আরো সক্রিয় হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। এ ক্ষেত্রে বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তারা।আসেম সম্মেলনে রোহিঙ্গা প্রসঙ্গ যাতে না ওঠে সেই চেষ্টা চালাচ্ছে মিয়ানমার। এ ক্ষেত্র বাংলাদেশকে কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...