প্রকাশিত: ০৯/০৬/২০২১ ৬:৫১ এএম , আপডেট: ০৯/০৬/২০২১ ১:১৩ পিএম


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে রেশনের ১শ বস্তা চাউল ট্রাকে করে পাচারকালে এক মজুদদারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪-এপিবিএন)।

সোমবার ৮ জুন রাত ৮ টানাগাদ উপজেলার রাজাপালং লাম্বাশিয়া বাজারের চৌরাস্তার মোড় এলাকা হতে এসব চাউলসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি বান্দরবান জেলার নাইক্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার নুর আহম্মদের ছেলে মোহাম্মদ রাসেল বলে জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু।

তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র রোহিঙ্গাদের প্রদত্ত রেশনের চাউল গুলো কমদামে কিনে বাহিরে নিয়ে বিক্রি করে আসছে। তার সূত্র ধরে ক্যাম্পে দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাক ভর্তি করে চাউল গুলো ক্যাম্পের বাহিরে নেয়ার সময় দায়িত্বরত পুলিশ ১শ বস্তা রেশনের চাউলসহ ট্রাকটি জব্দ করে।

এসময় কয়েকজন পালিয়ে গেলেও এক জনকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছে পলাতক ব্যক্তিদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer