প্রকাশিত: ০৫/১০/২০১৯ ৪:৩৭ পিএম

টেকনাফ প্রতিনিধি::
টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদায় চাঁদার দাবীতে দু গ্রুপের গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সকাল ১১টায় উপজেলার নয়াপাড়া ২৬নং শরণার্থী ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে লেদা নুরালী পাড়ার বেলা কাদেরের পুত্র নুরুল ইসলাম প্রকাশ নুরু ছালাম ডাকাত, গ্রুপ ও নুর আলীর পুত্র হাছন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে স্থানীয় ফজু আহমদ বৈদ্যের পুত্র রবিউল আলম (৩০), মোঃ হাছনের পুত্র ছৈয়দ নুর (২৬) ও মৃত লাল মিয়ার পুত্র সরু হোছন (৩৭) গুলিবিদ্ধ হয়। তাদের দ্রæত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। এদের মধ্যে রবিউল আলমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, লোকজন মারফতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় সুত্রের দাবী, পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্প কবর স্থানের ড্রেইন নির্মাণ কাজ হতে ডাকাত নুরু ছালাম গং ২লক্ষ চাঁদা দাবী করে। তা দিতে অস্বীকায় করায় এই দু‘পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer