ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০২/২০২৫ ৯:২৮ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। দীর্ঘ সময় ক্যাম্পে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি তিনি বৈঠক করেন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে। আর রোহিঙ্গারা দাবি জানান, দ্রুত যেন তাদের স্বদেশ মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ কার্যকর ব্যবস্থা নেয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা, গাড়িবহর যোগে কক্সবাজারের উখিয়ার বর্ধিত ক্যাম্প-৪ এ পৌঁছায় জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপসহ ৩ সদস্যদের প্রতিনিধি দল।

প্রথমে বর্ধিত ক্যাম্প-৪ এর সি ব্লকে বৈঠক করেন রোহিঙ্গা নারী ও কিশোরীদের সঙ্গে। ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে ছুটে যান একই ক্যাম্পের শিক্ষা কেন্দ্র ও শিক্ষক প্রশিক্ষণ সেন্টারে। সেখানে শিক্ষা কার্যক্রম দেখার পর ১ কিলোমিটার পথ হেঁটে ঘুরে ঘুরে ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বেলা ১২টার পর পরিদর্শন করেন ক্যাম্প-৪ এর সোলার প্যানেল মেরামত কার্যক্রম ও প্রশিক্ষণ সেন্টার। সেখানে রোহিঙ্গা কিশোরীদের সঙ্গে আলাপ করেন। তারপর ছুটে যান একই ক্যাম্পের ডব্লিউএফপি পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে। সেখানে বিতরণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি আলাপ করেন রোহিঙ্গা নারী ও পুরুষদের সঙ্গে। এসময় রোহিঙ্গারা নানা দাবি-দাওয়া তুলে ধরেন।

এরপর জাতিসংঘের প্রতিনিধি দল দুপুরের পর যান ক্যাম্প-১৮ এর রোহিঙ্গাদের সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্রে। সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে আলাপের পর স্থানীয় জনগোষ্ঠীর নারীদের সঙ্গে বৈঠক করেন জুলি বিশপ। আর প্রতিনিধি দলটি বিকেল ৫টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সঙ্গে বৈঠক করেন।

বিশেষ দূত জুলি বিশপ বলেন, আমি মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত। আমার কাজ হচ্ছে মিয়ানমার এবং আশপাশের দেশ থেকে সব ধরনের মানুষের কথা শোনা। আমি এজন্যই বাংলাদেশে এসেছি বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য এবং দেখার জন্য যে আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারি কি না। এখানে থাকা জাতিসংঘের দলটি শরণার্থীদের সহায়তায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা হোস্ট কমিউনিটি ও বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাচ্ছি একটা সমাধানে পৌঁছানোর জন্য।

এরপর জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের নেতৃত্বে কক্সবাজারে আসা প্রতিনিধি দল ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...