প্রকাশিত: ২০/০৮/২০১৭ ১১:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫১ পিএম

শ.ম.গফুর, উখিয়া ::
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তিতে গভীর রাতে বন্যহাতির আক্রমণে মোঃ শরীফ (৬০) নামের এক বয়োবৃদ্ধ রোহিঙ্গার মৃত্যু ঘটেছে। রবিবার (২০ আগস্ট) ভোর ৩ টার সময় এ ঘটনা ঘটেছে বলে রোহিঙ্গা কমিউনিটি নেতা জাফর আলম জানান। নিহত মোঃ শরীফ ই ব্লকের বাসিন্দা ও আলী জোহারের ছেলে। ওইরাতে বন্যহাতির দল কুতুপালং রোহিঙ্গা বস্তিতে আকস্মিক হামলে পড়ে ১৫ টি বস্তিবাসা তছনছ করে ফেলে। রোহিঙ্গারা হাতি তাড়াতে এগিয়ে গেলে হাতির ধাওয়ায় কয়েকজন কমবেশী আহত হয়। তৎমধ্যে মোঃশরীফ গুরুতর আঘাত পেলে তাৎক্ষণিক এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ কে মৃত্যু ঘোষণা করেন।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer